সোমবার ২০ এপ্রিল ২০২৬ - ১২:২৪
আমরা শিগগিরই মার্কিন ‘সশস্ত্র জলদস্যুতার’ জবাব দেব: ইব্রাহিম জুলফাকারি

ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ওমান সাগরে আমেরিকার সন্ত্রাসী বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এ ঘটনার পর ইরানের সামরিক বাহিনী আমেরিকার ওই আগ্রাসী বাহিনীর মুখোমুখি হতে প্রস্তুত ছিল।

হাওজা নিউজ এজেন্সি: লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, জাহাজটিতে থাকা কিছু ক্রুর পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। ফলে তাদের জীবন ও নিরাপত্তা প্রতিমুহূর্তে ঝুঁকির মধ্যে ছিল। এই পরিস্থিতির কারণে সরাসরি ব্যবস্থা নিতে কিছু বাধা সৃষ্টি হয়।

ইব্রাহিম জুলফাকারি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় প্রথমে জাহাজের ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আমেরিকার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha